ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
স্নিগ্ধ আলোয় নজরকাড়া রূপে সেমন্তী সৌমি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১১:৩৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ছোট পর্দার অভিনেত্রী সেমন্তী সৌমি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। সেখানে কাজের বিভিন্ন মুহূর্তের পাশাপাশি ব্যক্তিগত ফটোশুট ও ভিন্নধর্মী সাজের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এরই ধারাবাহিকতায় এবার নতুন একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি, যা নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের।

নতুন ফটোশুটে এবার প্রাধান্য পেয়েছে বেইজ রঙের পোশাক, আত্মবিশ্বাসী অভিব্যক্তি আর মায়াবী পরিবেশ। কখনো আয়নার সামনে খোলা ভঙ্গিতে, কখনো টেবিলে বসে লেন্সের দিকে তাকিয়ে দুই ভিন্ন অবতারে ধরা দিয়েছেন অভিনেত্রী। উষ্ণ আলোয় তোলা ছবিগুলো প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

ছবিগুলোতে সৌমিকে দেখা গেছে বেইজ রঙের হাল্টারনেকের আধুনিক ক্রপ টপ ও একই রঙের ছোট স্কার্টে। পোশাকটির সামনের অংশে রয়েছে জিপার, আর কোমরজুড়ে সাদা কাপড়ের প্রশস্ত অংশ সাজে যোগ করেছে আলাদা মাত্রা। সঙ্গে মানানসই কানের দুল, পরিপাটি সাজ এবং পেছনে বাঁধা চুলে তার পুরো অবয়নে এসেছে স্বতন্ত্র সৌন্দর্য। 

ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে সৌমি লিখেছেন, ‘আমার নিজের ছোট্ট এক মায়াময়, মিষ্টি জগতে।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।  একটি ছবিতে আয়নার সামনে দাঁড়িয়ে দুই হাত দুই দিকে ছড়িয়ে পোজ দিয়েছেন সৌমি। আয়নায় প্রতিফলিত হয়েছে তার আরেকটি অবয়ব। 

অন্য ছবিতে কাঠের টেবিলের ওপর বসে পা দুটি সামনের দিকে ছড়িয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন তিনি। পেছনে কাঠের পর্দা, পাশে জ্বলে থাকা আলো আর ঘরের শান্ত পরিবেশ ছবিগুলোতে তৈরি করেছে উষ্ণ আবহ। আলো-ছায়ার এমন বিন্যাসের সঙ্গে তার পোশাক ও অভিব্যক্তিও বেশ মানিয়ে গেছে।



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝