ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রাপ্তবয়স্কদের নিয়ে প্রভার ভিন্ন বার্তা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৪:০৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও দারুণ সরব অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কাজ ও ব্যক্তিগত নানা বিষয় এ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার পরিবার ও প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে বিচারের বিষয়ে ভিন্ন বার্তা দিলেন অভিনেত্রী।

ফেসবুকের এক পোস্টে প্রভা জানান, প্রাপ্তবয়স্ক একজন মানুষকে তার চরিত্র দিয়ে বিচার করা উচিত।

পরিবারের বিষয় তুলে ধরে পোস্টে প্রভা বলেন, ‘প্রতিটি পরিবারেই নানা ধরনের মানুষ থাকে। কেউ শিক্ষিত, মার্জিত, দয়ালু ও উদার মানসিকতার। তারা অযথা তর্ক-বিতর্কের চেয়ে শান্তিকে বেশি প্রাধান্য দেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, সৎপথে উপার্জন করে জীবনযাপন করেন। কাউকে তোষামোদ করা কিংবা শুধু পরিবারের সদস্য বলে অন্ধভাবে কারও পক্ষ নেওয়ায় তারা বিশ্বাসী নন।’

তিনি আরও বলেন, ‘মজার বিষয় হলো, একই পরিবারে এর সম্পূর্ণ বিপরীত মানসিকতার মানুষও খুঁজে পাওয়া যায়।’

প্রাপ্তবয়স্ক মানুষ নিয়ে প্রভার ভাষ্য, ‘একজন মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাকে বিচার করা উচিত তার নিজের চরিত্র, কাজকর্ম ও মূল্যবোধ দিয়ে; পরিবারের পরিচয় দিয়ে নয়। একজন ব্যক্তি তার নিজের পরিচয়ের প্রতিনিধিত্ব করেন, পুরো পরিবারের নয়।’

প্রসঙ্গত, একটা সময় ছোটপর্দায় নিয়মিত দেখা যেত প্রভাকে। তবে এখন গল্প ও চরিত্র পছন্দ হলেই কাজ করছেন বলে জানান তিনি।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement