ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভিকির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা, সন্তান আসার পর কমেছে রোমান্টিক সময়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৯:১১ এএম আপডেট: ২৯.১০.২০২৬ ৯:১৯ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা ভিকি কৌশলের বাবা ও স্বামীর ভূমিকায় মুগ্ধ স্ত্রী ক্যাটরিনা কাইফ। দীর্ঘ সময় শুটিং করে বাড়ি ফেরার পরও কীভাবে ক্লান্তি ভুলে সন্তান ও সংসারের দায়িত্ব সামলান ভিকি, তা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ এই অভিনেত্রী। তবে সন্তান আসার পর বদলে গেছে তাঁদের ব্যক্তিগত জীবনও। আগের মতো একান্তে সময় কাটানোর সুযোগ এখন অনেকটাই কমে গেছে বলে জানিয়েছেন ক্যাটরিনা।

২০২১ সালে রাজকীয় আয়োজনে বিয়ে করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। এরপর তাঁদের সংসারে আসে পুত্রসন্তান। বাবা-মা হওয়ার পর নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন এই তারকা দম্পতি। আর এই যাত্রায় ভিকির দায়িত্ববোধ ও সহযোগিতাই ক্যাটরিনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে।

ক্যাটরিনার ভাষ্য অনুযায়ী, দিনে ১৪, ১৬ কিংবা ১৮ ঘণ্টা শুটিং করার পরও বাড়ি ফিরে ভিকির মধ্যে নতুন উদ্যম দেখা যায়। ক্লান্তি উপেক্ষা করে তিনি পুরো মনোযোগ দেন সন্তান ও পরিবারের প্রতি। ভিকির এই গুণকে অসাধারণ বলেই মনে করেন ক্যাটরিনা।

তবে অভিভাবকত্বের নতুন অধ্যায়ে তাঁদের ব্যক্তিগত সময়ে কিছুটা ভাটা পড়েছে। আগে দুজনে হঠাৎ রেস্তোরাঁয় খেতে যাওয়া কিংবা একসঙ্গে সিনেমা দেখার সুযোগ পেলেও এখন তা অনেকটাই কঠিন হয়ে উঠেছে। তারপরও বিষয়টি নিয়ে হতাশ নন তাঁরা। ক্যাটরিনা জানান, ভিকি তাঁকে সব সময় সাহস জোগান এবং আশ্বস্ত করেন, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু আবার স্বাভাবিক হয়ে আসবে।

এদিকে অভিনয়ে ফেরার বিষয়েও আপাতত তাড়াহুড়ো করতে চান না ক্যাটরিনা। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মেরি ক্রিসমাস’ ছবির পর তাঁকে আর বড় পর্দায় দেখা যায়নি। বর্তমানে ব্যবসায়িক উদ্যোগ, পরিবার ও নিজের জন্য সময় দেওয়াকেই গুরুত্ব দিচ্ছেন তিনি।

তবে অভিনয়ে ফিরলে এবার ভিন্নধর্মী চরিত্রে দর্শকদের সামনে আসতে চান এই অভিনেত্রী। ইতিবাচক চরিত্রের বাইরে এবার খলনায়িকার ভূমিকায় অভিনয়ের আগ্রহের কথাও জানিয়েছেন ক্যাটরিনা। ফলে তাঁর পর্দায় ফেরার অপেক্ষায় থাকা ভক্তদের জন্য ভবিষ্যতে থাকতে পারে নতুন চমক।

টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement