ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চিত্রনায়িকা পপির মা মারা গেছেন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:১৫ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে  রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। পরে মরদেহ খুলনায় গ্রামের বাড়িতে নিয়ে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে।

১৯৭৯ সালের ১০ সেপ্টেম্বর খুলনায় জন্ম নেওয়া এই অভিনেত্রী ১৯৯৫ সালে লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে পরিচিতি পান। ১৯৯৭ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি। ‘কুলি’ সিনেমার সাফল্যের পর ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেন পপি। কর্মজীবনে মান্না, রিয়াজ, ফেরদৌস, শাকিল খান ও শাকিব খানসহ অনেক জনপ্রিয় অভিনেতার বিপরীতে অভিনয় করেছেন তিনি।

দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে রয়েছেন চিত্রনায়িকা পপি। 
 

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement