ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:০৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে। এ বিষয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার লেটার জারি করেছে। 


বাংলাদেশ ব্যাংকের সার্কুলার লেটারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের আলোকে সরকার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ কারণে ওই দিন বাংলাদেশে কার্যরত সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে।


সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে ব্যাংকগুলোতে ওই দিন নিয়মিত ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে না। তবে এটিএম বুথ, কার্ডের মাধ্যমে লেনদেন এবং মোবাইল ব্যাংকিংয়ের মতো সেবাগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়ম অনুযায়ী চালু থাকতে পারে। 


টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement