ইতালির বিখ্যাত ডিজাইন প্রতিষ্ঠান পিনিনফারিনার নকশায় তৈরি নতুন স্মার্টফোন ‘নোট ৬০ আলট্রা’ বাংলাদেশের বাজারে এনেছে বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। স্পোর্টস কারের নকশা থেকে অনুপ্রাণিত এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ আলটিমেট ৫জি চিপসেট, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। পাশাপাশি নোট ৬০ প্রোর ‘তোরিনো ব্ল্যাক’ স্পেশাল এডিশনও বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।
নোট ৬০ আলট্রার অন্যতম আকর্ষণ এর নকশা। স্পোর্টস কার থেকে অনুপ্রাণিত ইউনিচ্যাসিস ডিজাইনে একটি গ্লাস প্যানেলের নিচে রাখা হয়েছে তিনটি ক্যামেরা, অ্যাকটিভ-ম্যাট্রিক্স ডিসপ্লে ও লাইট। পিনিনফারিনার লোগোর নিচে রয়েছে সুপারকারের টেইললাইটের আদলে বিশেষ আলোকব্যবস্থা, যা ফোন চালু করলে বা নোটিফিকেশন এলে জ্বলে ওঠে। ম্যাট অ্যালুমিনিয়াম ফ্রেম ও রেসিং থিমের ইউজার ইন্টারফেসের এই ফোন পাওয়া যাবে মনজা রেড, তোরিনো ব্ল্যাক, আমালফি ব্লু ও রোমা সিলভার—এই চার রঙে।
পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ আলটিমেট ৫জি চিপসেট, ১২ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম ও ৫১২ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজ। গেমিং ও একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহারের উপযোগী এই ফোন আনটুটু বেঞ্চমার্ক পরীক্ষায় ২০ লাখ ৯০ হাজারের বেশি স্কোর করেছে বলে জানিয়েছে ইনফিনিক্স। দীর্ঘ সময় ব্যবহারের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এতে রয়েছে থ্রিডি আইসকোর কুলিং সিস্টেম। এ ছাড়া রয়েছে ১.৫কে রেজল্যুশনের ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ৪৫০০ নিটস উজ্জ্বলতা এবং জেবিএল-টিউনড ডুয়াল স্টেরিও স্পিকার।
ফটোগ্রাফির জন্য নোট ৬০ আলট্রায় রয়েছে ২০০ মেগাপিক্সেলের স্যামসাং আইসোসেল এইচপিই প্রধান ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। এতে ৩.৫ গুণ অপটিক্যাল ও সর্বোচ্চ ১০০ গুণ ডিজিটাল জুমের সুবিধা রয়েছে। পাশাপাশি আলট্রা এইচডিআর প্রযুক্তিতে ছবি তোলা, প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেমে ফোরকে ভিডিও ধারণ এবং সেলফি তোলার জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের সিলিকন-কার্বন ব্যাটারি। এতে রয়েছে ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা। ইনফিনিক্সের তথ্য অনুযায়ী, মাত্র ১৮ মিনিটে ব্যাটারির চার্জ ৫০ শতাংশ পর্যন্ত পূর্ণ করা সম্ভব। ব্যাটারির কার্যক্ষমতা দীর্ঘদিন বজায় রাখতে এতে রয়েছে সেলফ-হিলিং প্রযুক্তি। এ ছাড়া গেমিংয়ের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণ ও ব্যাটারির ওপর চাপ কমাতে রয়েছে বাইপাস চার্জিং সুবিধা।
অন্যদিকে, নোট ৬০ প্রোর ‘তোরিনো ব্ল্যাক’ স্পেশাল এডিশনে রয়েছে কেভলার প্যাটার্নের ফিনিশিং, রেসিং থিমের সফটওয়্যার, পিনিনফারিনার বিশেষ ওয়াটারমার্ক এবং কাস্টমাইজড অ্যাকসেসরিজসহ বিশেষ গিফট বক্স। ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ ৫জি চিপসেট। এ ছাড়া রয়েছে ৫০ মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরা, ১.৫কে রেজল্যুশনের ১৪৪ হার্টজ ডিসপ্লে এবং জেবিএল স্টেরিও স্পিকার। চার্জিংয়ের জন্য এতে রয়েছে ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং ও ৩০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা।
বাংলাদেশের বাজারে নোট ৬০ আলট্রার দাম রাখা হয়েছে ৯৯ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে, নোট ৬০ প্রোর ‘তোরিনো ব্ল্যাক’ স্পেশাল এডিশনে ৪ হাজার টাকা ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। ফলে ফোনটি পাওয়া যাচ্ছে ৪৫ হাজার ৯৯৯ টাকায়।
এ ছাড়া ৭ হাজার টাকা ক্যাশব্যাকসহ নোট ৬০ পাওয়া যাচ্ছে ৩৭ হাজার ৯৯৯ টাকায়। এর মাধ্যমে নোট ৬০ সিরিজের নির্বাচিত মডেলগুলোতে বিশেষ মূল্যছাড়ের সুবিধা দিচ্ছে ইনফিনিক্স।
-টিএস