ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তৃতীয় প্রান্তিকে বিশ্ব স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৩৪ পিএম
X
Advertisement

২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্ববাজারে সবচেয়ে বেশি স্মার্টফোন সরবরাহ করেছে দক্ষিণ কোরীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান স্যামসাং। এ সময়ে বৈশ্বিক স্মার্টফোন বাজারে প্রতিষ্ঠানটির হিস্যা ছিল ২৩ শতাংশ। বাজার গবেষণাপ্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে বিশ্ববাজারে ২২ শতাংশ হিস্যা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপল। ১২ শতাংশ বাজার হিস্যা নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে শাওমি। এ ছাড়া অপোর বাজার হিস্যা ৯ শতাংশ এবং ভিভোর ৮ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, মেমোরি চিপের ঘাটতির কারণে অধিকাংশ স্মার্টফোন নির্মাতার সরবরাহব্যবস্থা ব্যাহত হয়েছে। এর প্রভাবে ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বাজার গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ সংকুচিত হয়েছে। ফলে গত ১৪ বছরের মধ্যে তৃতীয় প্রান্তিকে স্মার্টফোন বাজারের আকার সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

প্রতিকূল বাজার পরিস্থিতির মধ্যেও তৃতীয় প্রান্তিকে স্যামসাংয়ের স্মার্টফোন সরবরাহ গত বছরের একই সময়ের তুলনায় মাত্র ৩ শতাংশ কমেছে। প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সরবরাহ পরিস্থিতি ভালো থাকা এবং গ্যালাক্সি জেড ফোল্ড৮-কে কেন্দ্র করে নতুন ফোল্ডেবল স্মার্টফোন সিরিজের প্রতি ক্রেতাদের আগাম আগ্রহ প্রতিষ্ঠানটিকে বাজারে শীর্ষস্থান ধরে রাখতে সহায়তা করেছে।

বাজারের এই চ্যালেঞ্জিং পরিস্থিতি সত্ত্বেও বিশ্বজুড়ে গ্রাহকদের জন্য উদ্ভাবনী মোবাইল প্রযুক্তির উন্নয়ন অব্যাহত রাখা এবং আরও কার্যকর ও অর্থবহ স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে স্যামসাং।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement