ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সিটি গ্রুপের ঋণ খেলাপি না করার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৫৭ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের ঋণ আপাতত খেলাপি হিসেবে নথিভুক্ত না করতে ঋণদাতা ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে গ্রুপটির ঋণ পুনর্গঠন ও পুনঃতফসিলের সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, দেশি-বিদেশি ৪৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে সিটি গ্রুপের ঋণের পরিমাণ প্রায় ২৬ হাজার কোটি টাকা।

ব্যবসা সচল রাখতে নতুন মূলধন জোগান এবং গ্রুপটিকে সংকট থেকে উত্তরণে সহায়তা করতে ঋণদাতা ব্যাংকগুলো সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, চলতি মাসের মধ্যে ঋণ নিয়মিত করতে এককালীন কিছু অর্থ জমা দেবে সিটি গ্রুপ। এরপর বাংলাদেশ ব্যাংকে প্রস্তাব পাঠানো হবে।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement