ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
স্মার্ট এআই ফিচার নিয়ে বাজারে স্যামসাং গ্যালাক্সি এ১৮ এলটিই
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:৩৮ পিএম
X
Advertisement

দেশের বাজারে গ্যালাক্সি এ সিরিজের নতুন স্মার্টফোন ‘গ্যালাক্সি এ১৮ এলটিই’ এনেছে স্যামসাং বাংলাদেশ। উন্নত পারফরম্যান্স, আধুনিক এআই ফিচার ও দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্টের সমন্বয়ে তৈরি ফোনটি পাওয়া যাচ্ছে স্যামসাংয়ের সব অনুমোদিত স্টোরে।

গ্যালাক্সি এ১৮ এলটিইতে রয়েছে মসৃণ ও সমতল নকশার বডি, যা ফোনটি হাতে ধরে ব্যবহারে স্বাচ্ছন্দ্য দেবে। এতে আছে ৬.৭ ইঞ্চির এফএইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট। ফলে ভিডিও দেখা, গেম খেলা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করার সময় ব্যবহারকারীরা পাবেন উজ্জ্বল রং ও মসৃণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা।

ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে তিনটি পেছনের ক্যামেরা—৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলা ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।

দৈনন্দিন কাজ আরও সহজ করতে ফোনটিতে যুক্ত করা হয়েছে একাধিক এআই এজেন্ট ব্যবহারের সুবিধা। পাশাপাশি রয়েছে সার্কেল টু সার্চের ৩.০ সংস্করণ। এর মাধ্যমে স্ক্রিনে থাকা কোনো ছবি, গান বা লেখা বৃত্ত এঁকে চিহ্নিত করেই খুঁজে নেওয়া যাবে, আলাদা করে অন্য অ্যাপে যাওয়ার প্রয়োজন হবে না।

নকশার পাশাপাশি ফোনটির স্থায়িত্বেও গুরুত্ব দিয়েছে স্যামসাং। গ্যালাক্সি এ১৮ এলটিইতে রয়েছে আইপি৬৪ রেটিং, যা ধুলা ও পানির ছিটা থেকে সুরক্ষা দিতে সহায়তা করে। ফলে দৈনন্দিন ব্যবহারে ধুলাবালি ও অনিচ্ছাকৃত পানির ছিটা নিয়ে ব্যবহারকারীরা বাড়তি নিশ্চয়তা পাবেন। তবে এই রেটিং ফোনটিকে সম্পূর্ণ পানিরোধী করে না।

দীর্ঘমেয়াদি ব্যবহারের কথা বিবেচনায় রেখে ফোনটিতে ছয়টি বড় অপারেটিং সিস্টেম (ওএস) আপগ্রেড এবং ছয় বছর পর্যন্ত নিরাপত্তা আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে স্যামসাং। ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য সুরক্ষায় এতে রয়েছে স্যামসাং নক্স ভল্ট—একটি হার্ডওয়্যারভিত্তিক নিরাপত্তাব্যবস্থা, যা ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষিত রাখতে সহায়তা করে।

লাইট ব্লু, ব্ল্যাক ও সিলভার—এই তিন রঙে পাওয়া যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ১৮ এলটিই। ফোনটি কিনতে আগ্রহীরা দেশের যেকোনো স্যামসাং অনুমোদিত স্টোরে যোগাযোগ করতে পারবেন।


-টিএস/ফোরথট
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement