ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
অংশ নিয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৭,৬০০-এর বেশি শিক্ষার্থী
আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগ নিয়ে ম্যারিকো বাংলাদেশের ‘ওভার দ্য ওয়াল’ সিজন ৫ শুরু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:৩৪ পিএম আপডেট: ২৭.১০.২০২৬ ৪:৩৫ পিএম
X
Advertisement

তরুণদের নেতৃত্বের বিকাশ ও বৈশ্বিক কর্মক্ষেত্রে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করতে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের (এমবিএল) ফ্ল্যাগশিপ মেধা বিকাশ কর্মসূচি ‘ওভার দ্য ওয়াল’-এর পঞ্চম আসর শুরু হয়েছে। এবারের আসরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৭,৬০০-এর বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছেন। বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ দেশের ভবিষ্যৎ ব্যবসায়িক নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে ম্যারিকো বাংলাদেশের উদ্যোগের গুরুত্ব তুলে ধরছে।

আগামী প্রজন্মের সম্ভাবনাময় নেতৃত্ব খুঁজে বের করা এবং তাদের দক্ষতা বিকাশে সহায়তা করার লক্ষ্যে আয়োজিত ‘ওভার দ্য ওয়াল’ শিক্ষার্থীদের বাস্তব ব্যবসায়িক চ্যালেঞ্জ সমাধানের সুযোগ করে দেয়। একই সঙ্গে ইন্ডাস্ট্রি লিডারদের কাছ থেকে শেখা এবং দ্রুত পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে বাস্তব ধারণা অর্জনের সুযোগ পান অংশগ্রহণকারীরা।

প্রতিযোগিতার অংশ হিসেবে বিজনেস কেস চ্যালেঞ্জ, মেন্টরশিপ সেশন, নেতৃত্ববিষয়ক আলোচনা এবং ম্যারিকোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচালনায় মাস্টারক্লাস অনুষ্ঠিত হয়। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা সমালোচনামূলক চিন্তা, সমস্যা সমাধান এবং ব্যবহারিক ব্যবসায়িক জ্ঞান অর্জনের সুযোগ পান।

প্রতিযোগিতার বিভিন্ন ধাপ অতিক্রম করার মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের ধারণাকে আরও পরিশীলিত করার পাশাপাশি বাস্তব ব্যবসায়িক সমস্যার কার্যকর ও উদ্ভাবনী সমাধান তৈরির সুযোগ পাবেন। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সেরা দলগুলো আন্তর্জাতিক পর্যায়ের একটি প্ল্যাটফর্মে শিল্পখাতের অভিজ্ঞ ও খ্যাতনামা নেতাদের সমন্বয়ে গঠিত প্যানেলের সামনে নিজেদের ধারণা উপস্থাপন করবে।

এবারের প্রতিযোগিতার বিজয়ী দল পূর্ণ অর্থায়নে আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগ পাবে। এর মাধ্যমে তারা ক্যারিয়ারের শুরুতেই বৈশ্বিক করপোরেট পরিবেশে কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবে। এর আগে, ‘ওভার দ্য ওয়াল’-এর তৃতীয় আসরের বিজয়ীরা মালয়েশিয়ায় ইন্টার্নশিপ করার সুযোগ পেয়েছিলেন। এ ধরনের অভিজ্ঞতা তরুণদের পেশাগত দৃষ্টিভঙ্গি প্রসারিত করার পাশাপাশি আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতা ও সক্ষমতা বিকাশে সহায়তা করে।

এ ছাড়া প্রতিযোগিতার সেরা দুটি দল ম্যারিকো বাংলাদেশে ইন্টার্নশিপের সুযোগ পাবে। পাশাপাশি সেরা তিনটি দলকে দেওয়া হবে আকর্ষণীয় অর্থপুরস্কার।

এ প্রসঙ্গে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের মানবসম্পদ বিভাগের পরিচালক কে এম সাব্বির আহমেদ বলেন, “আমরা বিশ্বাস করি, বাংলাদেশের তরুণরা বিশ্বের যেকোনো প্রান্তের সেরা মেধাবীদের সঙ্গে প্রতিযোগিতা করার যোগ্যতা রাখে। তাদের প্রয়োজন শুধু নিজেদের সম্ভাবনা তুলে ধরার সঠিক প্ল্যাটফর্ম। ‘ওভার দ্য ওয়াল’ তরুণ মেধাবীদের সাহসী স্বপ্ন দেখতে, নির্ভয়ে নতুন কিছু গড়ে তুলতে এবং নিজেদের ভাবনা বিশ্বমঞ্চে তুলে ধরতে উৎসাহিত করছে। আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগের মাধ্যমে তারা বৈশ্বিক কর্মপরিবেশে কাজ শেখার পাশাপাশি ক্যারিয়ারের শুরুতেই নিজেদের চিন্তা ও অভিজ্ঞতার পরিধি আরও বিস্তৃত করতে পারবে।”

‘ওভার দ্য ওয়াল’ সিজন ৫-এর মাধ্যমে ম্যারিকো বাংলাদেশ শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তোলার উদ্যোগ অব্যাহত রেখেছে। বাস্তব ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের উদ্ভাবনী ধারণা কাজে লাগানোর সুযোগ তৈরির পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের পথও উন্মুক্ত করছে প্রতিষ্ঠানটি।


-টিএস/কনসিটিও
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement