ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘সিআইডি’র স্রষ্টা ব্রিজেন্দ্র পাল সিং মারা গেছেন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:১৬ পিএম আপডেট: ২৭.১০.২০২৬ ৫:২৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’র স্রষ্টা, প্রযোজক ও পরিচালক ব্রিজেন্দ্র পাল সিং (বিপি সিং) মারা গেছেন। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৭ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত।

অশোক পণ্ডিত সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিপি সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেন। তিনি প্রয়াত নির্মাতাকে একজন অসাধারণ চলচ্চিত্র নির্মাতা ও ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, ভারতীয় টেলিভিশনে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর কাজ ভবিষ্যৎ প্রজন্মের নির্মাতাদের অনুপ্রাণিত করবে বলেও মন্তব্য করেন তিনি।


অশোক পণ্ডিত জানান, বিপি সিংয়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এফটিআইআই) সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সময়ও তাঁর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। প্রয়াত নির্মাতার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি। আগামী বুধবার (২৮ অক্টোবর) বিপি সিংয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভারতীয় টেলিভিশনে অপরাধ ও ভৌতিক ধারাবাহিক নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বিপি সিং। তাঁর হাত ধরেই জনপ্রিয়তা পায় ‘সিআইডি’ ও ‘আহট’-এর মতো ধারাবাহিক। বিশেষ করে ‘সিআইডি’ দীর্ঘদিন ধরে প্রচারিত ভারতের অন্যতম জনপ্রিয় অপরাধবিষয়ক ধারাবাহিকে পরিণত হয়।

১৯৯৮ সালে যাত্রা শুরু করে ‘সিআইডি’। মুম্বাইয়ের অপরাধ তদন্ত বিভাগের একটি দলকে কেন্দ্র করে নির্মিত ধারাবাহিকটি দীর্ঘদিন দর্শকদের আগ্রহ ধরে রাখে। এর প্রযোজনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন বিপি সিং। পাশাপাশি ধারাবাহিকটিতে ডেপুটি কমিশনার অব পুলিশ শমশের সিং চিত্রোলের চরিত্রেও অভিনয় করেন তিনি।

অন্যদিকে, ১৯৯৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত সনি টিভিতে প্রচারিত ভৌতিক ধারাবাহিক ‘আহট’-এর প্রযোজক হিসেবেও পরিচিতি লাভ করেন বিপি সিং। এ ছাড়া তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘খাকি’, ‘অভয়’ এবং ‘সুপার কপস ভার্সেস সুপার ভিলেনস’।

ভারতীয় টেলিভিশনের অপরাধ ও ভৌতিক ঘরানার ধারাবাহিককে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে বিপি সিংয়ের অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর নির্মিত ধারাবাহিকগুলো এখনো দর্শকদের কাছে পরিচিত এবং জনপ্রিয়।

এসএস  
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement