ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এআই দিয়ে সুনাইনার অশালীন ভিডিও, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি অভিনেত্রীর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:৩৮ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অশালীন ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তেলেগু অভিনেত্রী সুনাইনা। এ ঘটনাকে নিজের ব্যক্তিগত গোপনীয়তা, মর্যাদা এবং আত্মপরিচয়ের ওপর চরম আঘাত হিসেবে বর্ণনা করে তিনি ভিডিওটি অবিলম্বে মুছে ফেলার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভিডিও তৈরি, প্রকাশ এবং শেয়ার করার পেছনে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সম্প্রতি এক বিবৃতিতে সুনাইনা ভুয়া ভিডিওটি ফরওয়ার্ড করা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে অভিনেত্রী বলেন, ‘আমার নজরে এসেছে সোশ্যাল মিডিয়া ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে একটি এআই ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অশালীন কনটেন্টে আমার মুখমণ্ডল বসানো হয়েছে। এ ঘৃণ্য কর্মকাণ্ডে আমি অত্যন্ত মর্মাহত।’

তিনি আরও বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও-এর সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। এর মাধ্যমে আমার ব্যক্তিগত গোপনীয়তা এবং মর্যাদার ওপর আঘাতের চেষ্টা করা হচ্ছে।’

সম্প্রতি অভিনেত্রী জাহ্নবী কাপুর এবং জুনিয়র এনটিআরের একটি এআই-সম্পাদিত ভিডিও ভাইরাল হয়েছিল। এ ঘটনায় আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছিলেন ‘দেবরা’ সিনেমার এ জুটি। 

উল্লেখ্য, ২০০৫ সালে ‘কুমারী ভার্সেস কুমারী’ সিনেমার মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন সুনাইনা। তাঁকে সর্বশেষ দেখা গেছে শেখর কামুলা পরিচালিত ২০২৫ সালের সিনেমা ‘কুবেড়া’-তে। 

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement