সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের নবম মৌসুমের তৃতীয় পর্বে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন জাহ্নবী। সম্পর্কের কথা গোপন রাখা নিয়ে তিনি বলেন, অতিরিক্ত গোপনীয়তা বজায় রাখা এখন আর তার কাছে যুক্তিযুক্ত মনে হয় না।
সম্পর্ক নিয়ে লুকোচুরি করাও বিরক্তিকর বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে করণ জোহরের এক প্রশ্নের জবাবে সম্পর্কটি আজীবন টিকে থাকার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন জাহ্নবী।
কঠিন সময়ে সঙ্গীর কাছ থেকে পাওয়া সমর্থন তার আস্থা বাড়িয়েছে বলেও জানান তিনি।
তবে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিয়ের পরিকল্পনা নেই জাহ্নবীর।
আপাতত কাজ ও ক্যারিয়ারেই মনোযোগ দিতে চান এই অভিনেত্রী।
এদিকে চলচ্চিত্র নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। ‘লাগ যা গালে’, তামিল চলচ্চিত্র ‘জ্যাকি’ এবং অ্যাটলির ‘রাকা’সহ বেশ কয়েকটি সিনেমায় দেখা যাবে তাকে।
সূত্র: গালফ নিউজ