ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ছেলেকে নিয়ে সংসদে আব্বাস
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:১৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ছোট ছেলে মির্জা আরাফাত আব্বাস আজানকে সঙ্গে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।

বুধবার (১১ নভেম্বর) ছেলেকে সঙ্গে নিয়ে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন মির্জা আব্বাস।

এসময় ছেলেকে রাজনীতিতে নিয়ে আসবেন কি না- এ প্রশ্নে মির্জা আব্বাস বলেন, এটা ওর (ছেলে) ভাগ্যের বিষয়। আমি নিজেও জানতাম না রাজনীতিতে আসবো কি না। আমার পরিবার কিন্তু পলিটিক্যাল পরিবার, রাজনীতিতে কেউ না কেউ আসবেই। আমার পরিবারে ছেলেসহ ১৫ থেকে ২০ জন রাজনীতি করার মতো লোক আছে।

তিনি আরও বলেন, আমি রাজনীতিতে অনেক অত্যাচার সহ্য করেছি। আমার সঙ্গে যারা রেসে ছিল অনেকে ঝড়ে পড়েছে। রাজনীতিতে অনেক প্রতিযোগিতা আছে, অনেকে অংশগ্রহণ করতে পারলেও শেষ পযর্ন্ত টিকতে পারে না।

এসময় আব্বাসপুত্র আজান বলেন, পড়ালেখাসহ নানান কারণে দেশের বাইরে থাকতে হয়েছে। আমি মনে করি এখন বাবার পাশে থাকাটা আমার জন্য জরুরি। সব কিছুতেই বাবা আমার আদর্শ, বাবার পাশে ছায়া হয়ে থাকতে চাই।

বাবার রাজনীতির হাল ধরবেন কি না- এ প্রশ্নে সরাসরি উত্তর না দিয়ে আজান বলেন, বাবাই আমার আদর্শ, এটাই আমার শেষ কথা।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝