ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন অভিনেত্রী মাহি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৪ এএম আপডেট: ০৮.১১.২০২৬ ১২:২২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট উঠেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির মাথায়।  রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শনিবার (৭ নভেম্বর) তাকে বিজয়ী ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলার উত্তরসূরি হলেন তিনি। এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহি।

বিজয়ীর নাম ঘোষণার মুহূর্তে অনুষ্ঠানস্থলে তৈরি হয় টানটান উত্তেজনা। নিজের নাম শুনে আবেগাপ্লুত হয়ে বুকের ওপর হাত রাখেন মাহি। এরপর গত বছরের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় মুকুট পরিয়ে দেন। পরে দুজন একে অপরকে জড়িয়ে ধরেন। তাদের একসঙ্গে মঞ্চে হাঁটার সময় করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

অনুষ্ঠানে মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন। অফ-শোল্ডার পোশাকটিতে ছিল ভারী পাথরের কাজ। অন্যদিকে, বিদায়ী বিজয়ী মিথিলাকে দেখা যায় হালকা নীল ও সিলভার রঙের গাউনে। বিজয়ী ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী তমা মির্জা। এ ছাড়া অনুষ্ঠানে ছিলেন চিত্রনায়িকা দীঘি, নির্মাতা মেহেদী হাসান হৃদয়সহ মডেল ও কোরিওগ্রাফাররা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১১ নভেম্বর থেকে পুয়ের্তো রিকোতে শুরু হতে যাওয়া ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে লড়বেন সামিরা খান মাহি। আটলান্টিক মহাসাগরের তীরবর্তী এই অঞ্চলে অনুষ্ঠিতব্য বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝