ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
লালমনিরহাটে ছুরিকাঘাতে বৃদ্ধা নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:৪৯ পিএম
X

লালমনিরহাটের কালীগঞ্জে গুদামঘরের দখল নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে সরবি বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে এক নারী আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে উপজেলার ভুল্যারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সরবি বেগম হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের পূর্ব বিছনদই গ্রামের এলাহী বখসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুল্যারহাট বাজার এলাকার নুরুদ্দিন মিয়া তাঁর একটি গুদামঘরে স্থানীয় আশরাফুল ইসলাম রাজুর সঙ্গে যৌথভাবে ব্যবসা পরিচালনা করতেন। ব্যবসার হিসাব-নিকাশ ও গুদামঘরের মালিকানা নিয়ে বেশ কিছুদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। এরই মধ্যে নুরুদ্দিন মিয়া গুদামঘরটি স্থানীয় শাহজালাল নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন।

তবে গুদামঘরটি বিক্রি করা হলেও এর দখল ছাড়েননি আশরাফুল ইসলাম রাজু। ব্যবসায়িক লেনদেনের হিসাব চূড়ান্ত না হওয়ায় রাজু ও তাঁর পরিবারের সদস্যরা গুদামঘরটির দখল ছাড়তে রাজি হননি। একপর্যায়ে রাজু তাঁর ফুপু সরবি বেগমকে ওই গুদামঘরে থাকতে দেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার ভোরে প্রতিপক্ষের লোকজন গুদামঘরটির দখল নিতে গেলে সেখানে থাকা সরবি বেগমকে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় বাধা দিতে গিয়ে এক নারী আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরবি বেগমের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মনজুরে মওলা বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝