ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কাভেম হজের সেঞ্চুরির পর আউট উইকহ্যাম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৩:৪৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

প্রথম ইনিংসে হাসেনি কাভেম হজের ব্যাট। মাত্র ১ রান করে হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে ফিরেছিলেন সাজঘরে। তবে দ্বিতীয় ইনিংসে জেগে উঠলেন। বাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে করলেন ওয়ানডে মেজাজে ব্যাটিং। আর তাতেই তুলে নিলেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি।

তবে তিনি সেঞ্চুরি করার পরই আউট হলেন কেভিন উইক্যাম ৭৮ রান করে। ২৮৪ রানে তৃতীয় উইকেট হারালো ক্যারিবিয়রা। তাইজুলের বলে তাকেই ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। নিজের বলে ঝাঁপিয়ে দারুণ এক ক্যাচ নিয়েছেন তাইজুল। উইকহ্যামের বিদায়ে ভেঙেছে ১৬৫ রানের জুটি।

রোববার (৮ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিছুক্ষণ আগে ১৪২ বলে সেঞ্চুরি আদায় করে নিয়েছেন স্বাগতিক বোলারদের শাসন করে। কোনো বোলারই পাত্তা পায়নি তার সামনে।

এখন পর্যন্ত ১১ চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাওহিদ হৃদয়ের ডাবল সেঞ্চুরির পর যেখানে এগিয়ে থাকার কথা ছিল বাংলাদেশের। সেই মোমেন্টাম পুরোপুরি ঘুরে উইন্ডিজের দিকে চলে গেছে হজের সেঞ্চুরিতে।

দ্বিতীয় ইনিংসে ৬৭ ওভার ব্যাটিং করে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ২৮৪। লিডের পাহাড় গড়ার পথে ক্যারিবিয়রা। ২৫৪ রানের লিড এখন পর্যন্ত তারা নিয়েছে। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতে। হজ ১০২ ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আমির জাঙ্গু অপরাজিত আছেন রানের খাতা না খুলেই।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝