ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ডেলাপ-ঝড়ে উড়ে গেল ম্যানচেস্টার সিটি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৮:০৫ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির দুঃসময় যেন কাটছেই না। নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩-১ গোলে হেরে টানা তৃতীয় পরাজয়ের স্বাদ পেয়েছে পেপ গার্দিওলার দল। অন্যদিকে দুর্দান্ত জয়ে ঘরের মাঠে মৌসুমের প্রথম লিগ জয় তুলে নিয়েছে নটিংহ্যাম ফরেস্ট।

শনিবার (৭ নভেম্বর) রাতে দ্য সিটি গ্রাউন্ডে ম্যাচের ষষ্ঠ মিনিটেই জাইর কুনহার গোলে এগিয়ে যায় ফরেস্ট। ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিয়াম ডেলাপ। শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়ে চাপে পড়ে যায় সিটি।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ম্যানচেস্টার সিটি। ৫২ মিনিটে রায়ান শেরকির দুর্দান্ত গোলে ব্যবধান কমায় সফরকারীরা। এরপর সমতা ফেরাতে একাধিক সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি তারা।

ম্যাচের ৭৩ মিনিটে আবারও জ্বলে ওঠেন ডেলাপ। মর্গান গিবস-হোয়াইটের সঙ্গে দারুণ বোঝাপড়ায় নিজের দ্বিতীয় গোল করে ফরেস্টের জয় নিশ্চিত করেন তিনি।

এই জয়ে পাঁচ ম্যাচের জয়হীন ধারা কাটিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। অন্যদিকে টানা তিন হারে লিগে চাপে পড়েছে ম্যানচেস্টার সিটি।

. এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝