ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মিরাজও বিলিয়ে দিলেন উইকেট, বিপদে বাংলাদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১:২৪ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ফিফটির পর সেঞ্চুরির দিকে ছুটছেন তাওহিদ হৃদয়। তাকে সঙ্গে দিচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু তিনিও টিকলেন না উইকেটে বেশিক্ষণ। বিলিয়ে দিয়েছেন উইকেট ব্যক্তিগত ১৬ রানে। তাতে ভেঙেছে ৪১ রানের জুটি। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৭৯। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের সংগ্রহের চেয়ে এখনও পিছিয়ে ১৭৭ রান।

মিরাজের বিদায়ে বড় বিপদে পড়লো বাংলাদশ। স্বীকৃত ব্যাটারদের মধ্যে হৃদয় ছাড়া আর কেউই টিকে নেই এই মুহূর্তে। উইন্ডিজ অধিনায়ক রস্টন চেজের বলে প্যাডল সুইপ খেলতে আগেভাগেই প্রস্তুতি নিয়েছিলেন মিরাজ। কিন্তু বল মাটিতে রাখতে পারেননি। প্রথম স্লিপে থাকা গ্রিভসও আগে থেকেই অনুমান করে ডান দিকে সরে গিয়ে ঝাঁপিয়ে অসাধারণ ক্যাচটি নেন।

তাওহিদ হৃদয় অপরাজিত আছেন ৭৭ রানে। তাকে সঙ্গ দিতে উইকেটে এসেছেন হাসান মাহমুদ।

এর আগে, মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ। ৩৪ রান করে মুশফিক জোমেল ওয়ারিক্যানের অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন ব্র্যান্ডন কিংকে ক্যাচ দিয়ে।

এরপর লিটনও ফিরেছেন মাত্র ৮ রান করে। মুশফিকের মতো ওয়ারিক্যানের বলে সহজ ক্যাচ দিয়েছেন তিনি কিংকে। ফলে ১৩৮ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।

এর আগে, ২৬৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ।

এসএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝