আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ১১৩ রানের বড় ব্যবধানে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৪৫ রানে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশের যুবারা।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন আহসান আল মুমিন। ৯৮ বলের ইনিংসে চারটি ছক্কা হাঁকান তিনি। এছাড়া এসকে জারিফ সিয়াম করেন ৫৯ রান এবং আবদুল্লাহ আল মুহি যোগ করেন ৩০ রান।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৬.১ ওভারে ২০০ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। দলটির হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন সেনুজা ওয়েকুনাগোদা।
বাংলাদেশের বোলারদের মধ্যে সেথমিকা সেনেভিরত্নে ৪ উইকেট নেন। গিমহান মেন্ডিস শিকার করেন ৩ উইকেট। কৌশিকা কুমারাসিংহে নেন ২ উইকেট।
প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরল বাংলাদেশের যুবারা। শ্রীলঙ্কার বিপক্ষে এই জয় তাদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এফএস