ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জামায়াতে ইসলামীর ইসলাম, আমাদের ইসলাম নয়: হেফাজত আমির
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৯:০৪ পিএম আপডেট: ০৬.১১.২০২৬ ৯:০৬ পিএম
X

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, সাহাবায়ে কেরামের অনুসৃত পথই সিরাতুল মুস্তাকিম এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ। একই সঙ্গে জামায়াতে ইসলামী ও মওদূদীবাদের ধর্মীয় চিন্তাধারার সমালোচনা করে তিনি বলেন, “জামায়াতে ইসলামীর দ্বীন আমাদের দ্বীন নয়, জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়।”

শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাবুনগরী অভিযোগ করেন, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে অস্বীকার করার মাধ্যমে মওদূদীবাদ ইসলামের মৌলিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। তাঁর মতে, কোরআন ও হাদিসের শিক্ষা সাহাবিদের মাধ্যমেই পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছেছে।

দুই দিনব্যাপী এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এছাড়া সরকারের প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ও বিশিষ্ট আলেমরা অংশ নেন।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝