ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের চার জাহাজের নাম পরিবর্তন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৬:০০ পিএম আপডেট: ০৬.১১.২০২৬ ৯:৩৪ পিএম
X

বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এর মধ্যে জাতীয় চার নেতার নামে থাকা চারটি জাহাজের পাশাপাশি ‘জয় বাংলা’ নামের একটি জাহাজও রয়েছে। জাহাজগুলোর নতুন নাম অনুমোদন করে কোস্টগার্ডের মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ সংক্রান্ত অনুমোদনপত্র পাঠানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন স্বাক্ষরিত চিঠিতে পাঁচটি জাহাজের প্রস্তাবিত নতুন নাম অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।

অনুমোদন অনুযায়ী, ‘বিসিজিএস জয় বাংলা’ (পিসি-২০৮) জাহাজের নতুন নাম হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।

এ ছাড়া জাতীয় চার নেতার নামে থাকা জাহাজগুলোর নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে। সেগুলো হলো:

‘বিসিজিএস সৈয়দ নজরুল’ (পিএল-৭১) থেকে ‘বিসিজিএস ফিরোজ কবীর’।
‘বিসিজিএস তাজউদ্দীন’ (পিএল-৭২) থেকে ‘বিসিজিএস নুরুল ইসলাম’।
‘বিসিজিএস মনসুর আলী’ (পিএল-৭৩) থেকে ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’।
‘বিসিজিএস কামরুজ্জামান’ (পিএল-৭৪) থেকে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’।

চিঠিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে জাহাজগুলোর নাম পরিবর্তনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝