সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত যেকোনো ব্যক্তিকে আর্থিক সহায়তা দেবেবাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)।বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজেস্ব ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে বিআরটিএ।
বিআরটিএর সেই পোস্ট অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত যেকোনো ব্যক্তি (চালকসহ) বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা পেতে পারেন। দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে ফরম-৩২-এ চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড বরাবর বা অনলাইনে বিএসপির মাধ্যমে আবেদন করতে হয় (বিধিমালায় অনুযায়ী ৯০ দিন পর আবেদনের সুযোগ নেই)।
এতে আরও বলা হয়, সহায়তার পরিমাণ মৃত্যুর ক্ষেত্রে অন্যূন ৫ লাখ, অঙ্গহানির ক্ষেত্রে অন্যূন ৩ লাখ, গুরুতর আহত হয়ে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা না থাকলে অন্যূন ৩ লাখ এবং স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা থাকলে অন্যূন ১ লাখ টাকা। অনুমোদিত সহায়তার অর্থ আবেদনকারীর ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে প্রদান করা হয়।
এই ক্ষেত্রে ৯০ দিন পর আর আবেদনের সুযোগ থাকবে না। সেইসঙ্গে আবেদন যাচাই শেষে সহায়তা অনুমোদিত হলে নির্ধারিত অর্থ আবেদনকারীর নিজস্ব ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে পাঠানো হবে বলে জানিয়েছে বিআরটিএ।
এসএ