ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সিলেট টেস্টে ৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, হাসানের শিকার ৬ উইকেট
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সিলেটে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৩৫৬ রান করে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 

শুক্রবার (৬ নভেম্বর) দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ১০৬.৪ ওভারে সবকটি উইকেট হারায় ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন আমির জাঙ্গু। ২১২ বলে ১৩৩ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তাঁর ইনিংসে ছিল ১৩টি চার ও দুটি ছক্কা। এ ছাড়া কেভিন উইকহাম ১৪৫ বলে ৬১ এবং জাস্টিন গ্রিভস ১১২ বলে ৫১ রান করেন। জোমেল ওয়ারিকান ২৭ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন হাসান মাহমুদ। ২৪ ওভার বল করে ৯০ রান দিয়ে ছয়টি উইকেট শিকার করেন তিনি। তাসকিন আহমেদ ৯০ রান দিয়ে দুটি এবং মেহেদী হাসান মিরাজ ৮২ রান দিয়ে দুটি উইকেট নেন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই তাসকিন আহমেদের বোলিংয়ে চাপে পড়ে সফরকারীরা। মাত্র ২৭ রানের মধ্যে প্রথম তিন উইকেট হারায় তারা।

তবে চতুর্থ উইকেটে কেভিন উইকহাম ও আমির জাঙ্গুর ১৩১ রানের জুটি দলকে বিপর্যয় থেকে টেনে তোলে। পরে জাঙ্গু ও জাস্টিন গ্রিভসের ব্যাটে ঘুরে দাঁড়ায় ক্যারিবীয়রা।

শেষ পর্যন্ত ৩৫৬ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। এখন বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যাটিংয়ের অপেক্ষা।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝