ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘রনি কাবিন করে সবার সামনেই আমাকে বিয়ে করেছেন’: স্ত্রী দাবি করা ফারজানা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ গোলাম মাওলা রনির সঙ্গে নিজেকে স্ত্রী হিসেবে দাবি করা ফারজানা আফরোজের বাকযুদ্ধ নতুন মোড় নিয়েছে। ফারজানাকে স্ত্রী হিসেবে সম্পূর্ণ অস্বীকার করে ফেসবুকে পোস্ট দেওয়ার পর, তার জবাবে পাল্টা বক্তব্য ও নিজেদের বিয়ের বিবরণ দিয়েছেন ফারজানা আফরোজ।

ফারজানার দাবি, গোলাম মাওলা রনি চট্টগ্রামে গিয়ে সম্পূর্ণ কাবিন সম্পন্ন করে এবং সবার উপস্থিতিতেই তাকে বিয়ে করেছেন। এমনকি তার শাশুড়িও (রনির মা) প্রায় ৬-৭ মাস তার সঙ্গে ছিলেন। তাই রনি মুখে অস্বীকার করলেই মূল বাস্তবতা বদলে যাবে না।

সম্প্রতি এক গণমাধ্যমকে ফারজানা আফরোজ বলেন, "যেটা সত্য, সেটার প্রমাণের জন্য এতকিছু দেখানোর প্রয়োজন পড়ে না। উনি অস্বীকার করলেই বা কী আসে-যায়! উনি নিজেই চট্টগ্রামে গিয়ে কাবিন করে সবার সামনে আমাকে বিয়ে করেছেন। এমনকি আমার শাশুড়িও ৬-৭ মাস আমার সাথে ছিলেন। এখন এসে যদি উনি এসব কথা বলেন, তবে সেগুলোর সত্যতা প্রমাণের নতুন কিছু নেই।"

স্বামীর এই অবস্থান পরিবর্তনের পেছনে পারিবারিক ও মানসিক চাপের কথা উল্লেখ করে ফারজানা আরও বলেন, "আসলে আমার স্বামী খুব ভালো মানুষ, আমি তো তাকে খুব কাছ থেকে চিনেছি। উনি বর্তমানে পারিবারিক ও নানা ধরনের চাপে আছেন; যার কারণেই হয়তো এমন কথা বলতে বাধ্য হচ্ছেন।"

এর আগে ফারজানা আফরোজের ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে গোলাম মাওলা রনি লেখেন, "এই মহিলা আমার স্ত্রী নন। তিনি সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী, চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকা প্রবাসী ইলিয়াসের আপনজন।" রনির এমন স্ট্যাটাসের পরই বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝