আসন্ন ৭নং শংকরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থন কামনা করেছেন মাস্টার মো. ফজলুল হক।
তিনি বর্তমানে ৭নং শংকরপাশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা, ব্যবসায়িক পরিচিতি ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি নিজ এলাকায় পরিচিতি লাভ করেছেন। তিনি একই সঙ্গে একজন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য।
আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা নিয়ে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, ইউনিয়নবাসীর আন্তরিক সমর্থন ও ভালোবাসা তাঁর আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা জোগাবে।
-টিএস