জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কিশোরগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক জনাব সোহানা নাসরিন।
সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, কর্মসূচি বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আমন্ত্রিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসএ