ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নড়াইলে অনলাইন প্রতারণা ও জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:২৫ এএম আপডেট: ০২.১১.২০২৬ ৮:২৮ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নড়াইলে অনলাইনে ভুয়া ব্যবসাপ্রতিষ্ঠানের নামে ফেসবুক পেজ খুলে কম দামে পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বিরুদ্ধে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।

রোববার (১ নভেম্বর) কালিয়া ও নড়াইল সদর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, আটটি মোবাইল ফোন, একটি টেলিফোন সেট ও ১৮টি সিম কার্ড জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের সোহানুর রহমান সোহেল (৩২) ও ইয়ামিন শেখ (৩৮), খড়রিয়া উত্তরপাড়ার রিফাত হোসেন (৩৫) এবং নড়াইল সদর উপজেলার কলোড়া গ্রামের মুসা কাজিম বকুল আলী (৩২)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দীন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন পরিচিত ব্যবসাপ্রতিষ্ঠান ও অনলাইন বিপণন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক পেজ পরিচালনা করতেন। এসব পেজে বাজারমূল্যের চেয়ে কম দামে পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দেওয়া হতো। ক্রেতারা পণ্য কেনার জন্য টাকা পাঠানোর পর তাদের সঙ্গে প্রতারণা করা হতো।

প্রতারণার কাজে ব্যবহৃত পেজগুলোর মধ্যে রয়েছে-ধামাকাডিল ডটকম, টর্ক টাটা মোটর, মোবাইল প্ল্যানেট, মোবিফ্রিক ডট বিডি, টাটা মোটরস বাংলাদেশ, দারাজ মল বিডি, নাপতল বিডি অনলাইন শপ ও কাকলী ফার্নিচার বিডিসহ আরও কয়েকটি পেজ।

এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিরা  বিভিন্ন অনলাইন জুয়ার মাধ্যমে কার্যক্রমে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ ও জেলা সাইবার অপরাধ অনুসন্ধান ইউনিটের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন নামে অনলাইন পেজ খুলে পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।


  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝