ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সিল ৫ গাড়ির মালিকদের নিয়ে বিওয়াইডি বাংলাদেশের গেট-টুগেদার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:২৬ পিএম
X

বিওয়াইডি সিল ৫ গাড়ির ৪৫ জনের বেশি মালিককে নিয়ে সম্প্রতি বিশেষ এক গেট-টুগেদারের আয়োজন করেছে বিওয়াইডি বাংলাদেশ। ‘বিওয়াইডি সিল ৫ বাংলাদেশ গ্রুপ’-এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং আনন্দঘন সময় কাটান।

রাজধানীর ৩০০ ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়ের পাশে আইসিসিবি গেট থেকে গাড়ির বহর নিয়ে যাত্রা শুরু করেন অংশগ্রহণকারীরা। ৩০০ ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়ে হয়ে বসুন্ধরা ও মাদানী অ্যাভিনিউ ঘুরে তাঁরা পৌঁছান শেফস টেবিল কোর্টসাইডে অবস্থিত বিওয়াইডি এক্সপেরিয়েন্স জোনে।

সেখানে এক্সপেরিয়েন্স জোনের সামনে নিজেদের গাড়ি পার্ক করেন মালিকেরা। সারি করে রাখা বিওয়াইডি সিল ৫ গাড়িগুলো একসঙ্গে দেখার সুযোগ পান উপস্থিত ব্যক্তিরা। এ আয়োজনের মাধ্যমে মালিকেরা নিজেদের মধ্যে পরিচিত হওয়ার পাশাপাশি গাড়ি ব্যবহারের অভিজ্ঞতা বিনিময় ও কমিউনিটির সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ পান।

অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল বিওয়াইডি বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে মালিকদের সরাসরি মতবিনিময়। এ সময় অংশগ্রহণকারীরা গাড়ি ব্যবহারের অভিজ্ঞতা, বিভিন্ন পরামর্শ ও প্রশ্ন তুলে ধরেন। তাঁদের মতামত ও অভিজ্ঞতা থেকে গাড়ির মালিকদের প্রত্যাশা ও উদ্বেগ সম্পর্কে ধারণা লাভ করেন বিওয়াইডির কর্মকর্তারা।

মতবিনিময় শেষে অতিথিরা হালকা খাবার ও পানীয় গ্রহণ করেন। এ সময় তাঁরা নিজেদের মধ্যে সময় কাটান। পরে দলীয় ছবির মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়।

গ্রাহকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং বিওয়াইডি গাড়ির মালিকদের কমিউনিটির সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে নিয়মিত এ ধরনের উদ্যোগ গ্রহণে আগ্রহী বিওয়াইডি বাংলাদেশ। গ্রাহকদের মতামত ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে গাড়ি ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত করতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

-টিএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝