ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জামালপুরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৮:০৩ পিএম
X

জামালপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের মামলায় মাহমুদুল হাসান শাকিল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পৃথক দুটি ধারায় তাকে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১২ মে সন্ধ্যায় দেওয়ানগঞ্জের তারাটিয়া বাজার এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে অপহরণ করেন শেরপুরের শ্রীবরদী উপজেলার সাতানি মথুরিয়া গ্রামের বাসিন্দা মাহমুদুল হাসান শাকিল। পরে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। ঘটনার সাত দিন পর গাজীপুর থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আদালত এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ।

এলএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝