ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কর্ণফুলীতে ৪০ হাজার কেজি সিমেন্টসহ ৪ চোরাকারবারি আটক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৭:০৩ পিএম
X

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার কেজি সিমেন্টসহ চার চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।

রোববার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা কোস্ট গার্ড আউটপোস্টের সদস্যরা কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৪০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয় এবং বোটটি জব্দ করা হয়।

জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকা বলে জানান তিনি।

চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

এসএস   
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝