কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ ও সাবেক নায়েবে আমির একেএম এমদাদুল হক মামুনের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী।
গত ১৪ অক্টোবর মহানগর জামায়াত কার্যালয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ২৬ অক্টোবর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এ সিদ্ধান্ত নেয়।
রোববার (১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। এর আগে ওই ঘটনার পর কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় তত্ত্বাবধানে সংগঠন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরএন