ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ময়মনসিংহে রেলব্রিজ থেকে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৪:৩৮ পিএম
X
Advertisement

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল নিয়ে রেলব্রিজ পার হওয়ার সময় নিচে পড়ে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের মশাখালী স্টেশনের কাছে শীলা রেলব্রিজে এ দুর্ঘটনা ঘটে। 

রোববার (১ নভেম্বর) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত সোহাগ মিয়া (৩৪) গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের আহসান উল্লাহর ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় কাওরাইদ ও মশাখালী স্টেশনের মধ্যবর্তী শীলা রেলব্রিজ দিয়ে মোটরসাইকেল চালিয়ে পার হওয়ার সময় স্লিপারে চাকা পিছলে যায়। এতে মোটরসাইকেলসহ নিচে পড়ে গুরুতর আহত হন সোহাগ। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শীলা রেলব্রিজ এলাকার বাসিন্দা রবিউল আলম বলেন, প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় অনেক মানুষ এই রেলব্রিজ দিয়ে চলাচল করেন। রেলসেতুর ওপর বিকল্প সড়ক না থাকায় ট্রেন আসার সময় তাড়াহুড়ো করে পার হতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হন। এ এলাকায় একটি বিকল্প সড়ক নির্মাণের দাবি দীর্ঘদিনের।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবুল বাশার জানান, শীলা রেলব্রিজ থেকে পড়ে মোটরসাইকেল আরোহী আহত হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এমএইচ/এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement