ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টিকটক কমেন্টের জেরে রণক্ষেত্র, আহত ১৫
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১০:৪২ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিকটক ভিডিওতে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই তরুণের হাতাহাতির জেরে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সালিশ বৈঠকের পর নতুন করে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার টিকটক ভিডিওতে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই তরুণের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে উপজেলার সোহাগপুর গ্রামের আবির হাটি ও নাকড় বাড়ির দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে বিরোধ মীমাংসার জন্য শনিবার দুপুরে আশুগঞ্জ বাজারের জারু মিয়ার গদিতে স্থানীয় নেতাদের উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিরোধের মীমাংসা হলেও পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পরপরই দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, বিরোধ মীমাংসার জন্য পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বিষয়টি সমাধান করা হয়। কিন্তু পুলিশ চলে আসার পর দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
 

 এসআরএস/এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement