ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব’
কুষ্টিয়ায় লংমার্চের সমাপনীতে ডা. শফিকুর রহমান
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এএম আপডেট: ০১.১১.২০২৬ ১২:৪৮ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা এমন একটি আন্দোলন চাই, যে আন্দোলন দেশের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ছড়িয়ে পড়বে। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’

শনিবার (৩১ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়ামুখী লংমার্চের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের দাবিগুলো কোনো দলীয় দাবি নয়। এগুলো গণমানুষের দাবি, জনগণের দাবি। আপনারা দাবিগুলো মেনে নিন। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব। আমরা দেশকে ভালোবাসি। আপনাদের জন্যই আমরা রাস্তায় বের হয়েছি।’

দেশের মালিকানা ও ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশ আমাদের সবার। তাই দেশকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি আরও বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের স্বার্থে দল-মতনির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার একে আলী মহসিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার,জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান,
এনসিপি নেতা হান্নান মাসুদ, ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ, কুষ্টিয়া ৩ সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা এমপিসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।


সাত দফা দাবিতে ৪১০ কিলোমিটারের লংমার্চ

গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে শনিবার সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে লংমার্চ শুরু হয়। ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে প্রায় ৪১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কুষ্টিয়ায় এসে কর্মসূচি শেষ হয়। 

১১ দলীয় ঐক্যের ঘোষিত সাত দফা দাবির মধ্যে রয়েছে:

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংকীর্ণ দলীয়করণ বন্ধ। 

এর আগে ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করে ১১ দলীয় ঐক্য। খুলনা-কুষ্টিয়া অভিমুখী এই কর্মসূচিটি ছিল তাদের তৃতীয় লংমার্চ। 

-টিএস/ জামাল
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement