ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গাজীপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৬:২৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ চলছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর থেকে বেতন বাড়ানোর দাবি জানিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন তারা। এরই মধ্যে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে ১০-১২টি শিল্প কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করায় হাজারও যাত্রী ও চালকরা দুর্ভোগে পড়েন। দুর্ভোগ নিরসনে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। তবে শ্রমিকরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে মহাসড়কে অবরোধ অব্যাহত রাখেন। একপর্যায়ে মহাসড়কে অগ্নিসংযোগ ও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন তারা। বর্তমানে পুলিশ পরিস্থিতি সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement