ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে ঐতিহ্য ও সংস্কৃতির আয়োজন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৬:১২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হয়েছে আট সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’। মোগল আমলের ঐতিহ্যবাহী খাবার, সুফি সংগীত ও বিশেষ পরিবেশনার সমন্বয়ে সাজানো এ আয়োজন সংগীতপ্রেমী ও ভোজনরসিকদের জন্য তৈরি করেছে ভিন্নধর্মী অভিজ্ঞতা।

গতকাল শুক্রবার ‘সুফি মিউজিক এডিশন’ শিরোনামে আয়োজনটির প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত চলে সংগীত ও খাবারের এ বিশেষ আয়োজন।

রেস্টুরেন্টে অতিথিদের স্বাগত জানায় সুফি সংগীতের সুর। মঞ্চে চলে সংগীত পরিবেশনা, পাশাপাশি পরিবেশন করা হয় মোগল আমলের রন্ধনশৈলী অনুসরণে তৈরি বিভিন্ন পদ। রেস্টুরেন্টের সাজসজ্জা, আলোকসজ্জা ও পরিবেশনার মধ্যেও তুলে ধরা হয় ঐতিহ্যের আবহ। মোগল আমলের পোশাক পরা পরিবেশনকর্মীরা অতিথিদের খাবার পরিবেশন করেন।

আয়োজকদের ভাষ্য, মোগল খাবারের সঙ্গে বাংলার খাদ্যসংস্কৃতির ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। সেই ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি সমসাময়িক পরিবেশে উপস্থাপন করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। খাবারের স্বাদের পাশাপাশি অতিথিরা যেন মোগল আমলের রন্ধনশৈলী, জীবনযাপন ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে ধারণা পান, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

আট সপ্তাহের এ আয়োজনে প্রতি শুক্রবার সংগীতের ভিন্ন ধারা পরিবেশন করা হবে। সূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর রবীন্দ্রসংগীত, ১৩ নভেম্বর নব্বইয়ের দশকের হিন্দি গান এবং ২০ নভেম্বর নজরুলগীতি পরিবেশিত হবে।

এ ছাড়া ২৭ নভেম্বর কালজয়ী বাংলা গান, ৪ ডিসেম্বর পিয়ানো ও কণ্ঠসংগীত, ১১ ডিসেম্বর শাস্ত্রীয় যন্ত্রসংগীত এবং ১৮ ডিসেম্বর লোকসংগীতের আয়োজন রয়েছে।

প্রতি শুক্রবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত চলবে এ সংগীতের আসর। আয়োজকদের প্রত্যাশা, ঐতিহ্যবাহী খাবার ও সংগীতের সমন্বয়ে ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’ অতিথিদের জন্য ব্যতিক্রমী অভিজ্ঞতা হয়ে উঠবে।

এসএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement