ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শিশুকে ধর্ষণের পর মুখ ও নাক ইট দিয়ে থেঁতলে দেয়ার অভিযোগ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১১:৩৬ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

টাঙ্গাইল শহরে সাড়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বিপ্লব নামের এক যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, ধর্ষণের সময় শিশুটি কান্নাকাটি ও বাধা দেয়ায় তার মুখ ও নাক ইট দিয়ে থেঁতলে দেয়া হয়েছে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় শিশুটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছে।


ভুক্তভোগী শিশুর মা জানান, তিনি শহরের ক্যাপসুল মার্কেট এলাকার একটি পার্লারে কাজ করেন। সেই সুবাদে বিপ্লব নামের ওই যুবক পার্লারে যাতায়াত করত। গতকাল শুক্রবার বিকেলে শিশুটি মায়ের কাছে নিচতলায় নামার পর থেকেই নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে বিপ্লব তিনটি চিপস নিয়ে তার কাছে আসে। মেয়ের কথা জানতে চাইলে সে নানা টালবাহানা শুরু করে। পরে তিনি জানতে পারেন, এক রিকশাচালক গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।


 খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, বিপ্লব শিশুটিকে শহরের কেন্দ্রীয় কালিবাড়ী এলাকার একটি ভবনের চতুর্থ তলায় নিয়ে ধর্ষণ করে এবং কান্নাকাটি করায় তার মুখ ও নাক ইট দিয়ে থেঁতলে দেয়। এ ঘটনার পর থেকে ক্ষুব্ধ এলাকাবাসী ও শিশুর পরিবার অভিযুক্ত বিপ্লবকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আল আমিন সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে মেডিকেল টিমের সদস্যরা যে আলামত পেয়েছে তাতে বলা যায় শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। নাক ফেটে গেছে। ঠোঁটে একাধিক সেলাই করা হয়েছে।


টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, বিষয়টি জানার পর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মেডিকেল প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত তথ্য পাওয়া যাবে।


টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement