ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
১৮ তলা থেকে পড়ে মা-ছেলের মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৬:৩৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ভারতের মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকায় বহুতল ভবনের ১৮ তলা থেকে পড়ে এক নারী (৩৩) ও তার ছয় বছর বয়সী ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সিগনেচার পার্ক নামের আবাসন কমপ্লেক্সে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহতের নাম একতা বাঙ্গার। তিনি বেশ কয়েক বছর ধরে মেরুদণ্ডের জটিল সমস্যায় ভুগছিলেন। এই ঘটনায় তার বাসভবন থেকে ৭-৮ পৃষ্ঠার একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

একতা তার স্বামী মনোজ বাঙ্গার ও ছেলে মাধবের সঙ্গে ওই আবাসনে থাকতেন। মনোজ পুনের একটি আইটি সংস্থায় প্রকৌশলী হিসেবে কর্মরত। প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ একতা তার ছেলেকে নিয়ে ভবনের ১৮ তলার প্যাসেজ দিয়ে নিচে পড়ে যান। খবর পেয়ে ওয়াকাড় থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।

উদ্ধার হওয়া চিরকুটে একতা দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েও সঠিক রোগ নির্ণয় না হওয়ার যন্ত্রণার কথা উল্লেখ করেছেন। সেখানে তিনি স্বামীর প্রতি অনুভূতির কথা জানিয়ে তাকে নতুন করে জীবন শুরুর অনুরোধ জানান। একই সঙ্গে মায়ের অনুপস্থিতিতে শিশুর ভবিষ্যৎ কষ্ট ও মানসিক ব্যাকুলতার আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি।

দীর্ঘমেয়াদি শারীরিক অসুস্থতা এবং মানসিক যন্ত্রণা থেকে এই করুণ ঘটনার সূত্রপাত হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ওয়াকাড় থানার পুলিশ আপাতত একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা নথিভুক্ত করে চিরকুটটি পরীক্ষা করছে এবং ঘটনার সার্বিক দিক খতিয়ে দেখছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement