ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রিয়াদের আকাশে ড্রোন ধ্বংসের দাবি সৌদি জোটের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭:০৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশে একটি ড্রোন ধ্বংসের দাবি করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী। শনিবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি এ তথ্য জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, রিয়াদ অঞ্চলের আকাশে শত্রুপক্ষের ছোড়া একটি ড্রোন শনাক্তের পর তা ধ্বংস করা হয়েছে। ড্রোনটির ধ্বংসাবশেষ মাটিতে পড়লেও এতে কেউ হতাহত হয়নি। তবে ড্রোনটি কারা উৎক্ষেপণ করেছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে। সম্প্রতি রিয়াদ বিমানবন্দরে হামলার পর নিরাপত্তার কারণে বিমানবন্দরটি টানা দুই সপ্তাহ বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বাতিল করা হয় একাধিক গুরুত্বপূর্ণ আয়োজনও।

এর আগে শুক্রবার তুর্কি আল-মালকি দাবি করেন, হুথিরা ইসলামের দ্বিতীয় পবিত্রতম নগরী মদিনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে হুথি বিদ্রোহীরা।

চলতি গ্রীষ্মে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি-সমর্থিত সরকারের সঙ্গে হুথিদের নতুন করে সংঘাত শুরু হওয়ার পর সৌদির তেল অবকাঠামো, বিমানবন্দর ও বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে। পাল্টা সৌদি হামলায় হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতেও বিমান হামলা বেড়েছে বলে অভিযোগ করেছে গোষ্ঠীটি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত এক হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন দুই লাখ ৭৫ হাজারের বেশি মানুষ।

গত জুলাইয়ে সৌদি আরবের আকাশসীমা-সংক্রান্ত বিধিনিষেধ উপেক্ষা করে হুথি নিয়ন্ত্রিত সানায় একটি ইরানি বিমান অবতরণের পর ২০২২ সালে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও জোরালো হয়। একপর্যায়ে সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দিয়ে দেশটির বাণিজ্যিক জাহাজ, ভূখণ্ড ও তেল স্থাপনায় হামলা শুরু করে হুথিরা।

সূত্র: এএফপি 

এসএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement