ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ
✎
⏲ প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৮:৪০ পিএম আপডেট: ৩১.১০.২০২৬ ৮:৫১ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

খুলনায় ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচির গাড়িবহরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  

শনিবার (৩১ অক্টোবর), দুপুর সাড়ে ৩ টার দিকে, খুলনা থেকে ফুলতলা উপজেলার পথসভায় যাওয়ার পথে, ফুলবাড়ীগেট এলাকার, শহীদ মিনারের সামনে এই ঘটনা ঘটে। তবে এতো কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, লংমার্চের গাড়ি বহর খুলনা থেকে ফুলতলার উদ্দেশ্যে যাচ্ছিল। শিববাড়ি মোড়ে জনসভা চলাকালীন সেখান থেকে কিছু গাড়ি ওই পথে যাচ্ছিলো। কয়েকটি গাড়ি ফুলবাড়ী গেট পার হওয়ার পর পেছনের গাড়ি আসার আগে শহীদ মিনারের সামনের রাস্তার ওপর পরপর দু'টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

তবে আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় ছিল। হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনায় রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তারা দিগ্‌বিদিক ছুটাছুটি করতে থাকেন। পরে পুলিশ গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাসার বলেন, অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করা হয়েছে। কিন্তু কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত থানায় কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেননি।

এসএস 

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement