ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের স্টাফ পরিচয়ে অর্থ আদায়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৩:১৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের কার্যালয়ের কর্মী পরিচয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ আদায়ের অভিযোগে আবু হুরায়রা (৩০) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আবু হুরায়রা প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের কার্যালয়ের স্টাফ পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করতেন।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

পুলিশ সুপার জানান, আবু হুরায়রা বিভিন্ন সময়ে একাধিক নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার রাজনৈতিক ব্যক্তি ও সরকারি চাকরিজীবীদের সঙ্গে যোগাযোগ করতেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের কার্যালয়ের কর্মী পরিচয় দিয়ে সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিতেন।

অভিযোগ রয়েছে, এভাবে বিশ্বাস অর্জনের পর তিনি বিভিন্ন ব্যক্তির কাছে বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে টাকা দাবি করতেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, আবু হুরায়রা ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রে রেডিও টেকনিশিয়ান হিসেবে চাকরি করেন। রংপুরে কর্মরত অবস্থায় প্রতারণার মামলায় তিনি চাকরি থেকে বরখাস্ত হন বলেও জানান পুলিশ সুপার।

তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement