ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘প্রাক্তন’ শাহিদ-কারিনার উষ্ণ আলিঙ্গনে ভক্তদের মনে নতুন আশা!
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:২৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বলিউডের এক সময়ের তুমুল চর্চিত জুটি ছিলেন শাহিদ কাপুর ও কারিনা কাপুর। পরবর্তীতে দুজনেই বিচ্ছেদের পথ বেছে নিয়ে যে যার মতো বিয়ে করে সুখের সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত আইফা ২০২৭-এর এক সংবাদ সম্মেলনে হঠাৎ করেই দেখা হয়ে গেল বলিউডের সাবেক এই জুটির। 

আর তাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক চর্চা। ইভেন্টে একে অপরকে জড়িয়ে ধরার একটি মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই পুরোনো স্মৃতিতে ফিরে গেছেন ভক্তরা। 

২০০৭ সালের কালজয়ী রোমান্টিক সিনেমা ‘যব উই মেট’-এর গীত ও আদিত্যকে আজও ভোলেননি দর্শকরা। শাহিদ-কারিনার এই সৌহার্দ্যপূর্ণ দেখায় ভক্তদের মনে নতুন করে আশা জাগিয়েছে যে, হয়তো খুব শিগগিরই আবারও পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে তাদের।

সংবাদ সম্মেলনে কারিনাকে দেখা যায় একটি স্টাইলিশ ব্ল্যাক লেদার টপ ও স্কার্টে, আর শাহিদ পরেছিলেন একটি চমৎকার হোয়াইট স্যুট। ইভেন্টের এই ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন ভক্তরা। ইমতিয়াজ আলী পরিচালিত ওই সিনেমার প্রতি ভালোবাসা প্রকাশ করে অনেকেই বিভিন্ন আবেগঘন মন্তব্য করেছেন।

সামাজিক মাধ্যমে একজন লিখেছেন, ‘দৃশ্যটি দেখে আমার কেন জানি চোখে পানি চলে আসছে!’ আরেকজন লিখেছেন, ‘আমরা কেন এত খুশি?’ কেউ লিখেছেন, ‘আমরা আবেগপ্রবণ হয়ে পড়েছি’, আবার কেউ সংক্ষেপে লিখেছেন, ‘গীত এবং আদিত্য।’ 

অনেকেই আবার এই জুটিকে বড় পর্দায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। কেউ এই মুহূর্তটিকে নিজেদের ‘রোমান সাম্রাজ্য’ বলে অভিহিত করেছেন, তো কেউ লিখেছেন, ‘আমরা যব উই মেট-এর সিক্যুয়েল চাই।’ 

এ ছাড়া অনেকেই একে অক্টোবরের জাদুকরী তত্ত্বের সঙ্গে তুলনা করেছেন, যেখানে বিশ্বাস করা হয় অক্টোবর মাস জীবনে নতুন কোনো মানুষের আগমন ঘটায় কিংবা পুরোনো কারো সঙ্গে পুনর্মিলন করায়।

উল্লেখ্য, কারিনা ও শাহিদের এমন মিষ্টি মুহূর্ত এবারই প্রথম নয়। এর আগেও আইফা ইভেন্টে নজর কেড়েছিল সাবেক এই তারকা যুগল। ২০২৫ সালের মার্চ মাসে জয়পুরে অনুষ্ঠিত আইফা-র সংবাদ সম্মেলনেও তারা একে অপরকে উষ্ণ আলিঙ্গনে অভ্যর্থনা জানিয়েছিলেন।

সে সময় এ নিয়ে ভক্তদের উন্মাদনা দেখে শাহিদ বলেছিলেন, ‘আমাদের জন্য এটি নতুন কিছু নয়... আজ স্টেজে দেখা হলো, এমনিতেও আমাদের বিভিন্ন জায়গায় দেখা হয়, তবে এটা আমাদের জন্য খুবই স্বাভাবিক... তবে মানুষ যদি এতে আনন্দ পেয়ে থাকে, তবে সেটা বেশ ভালো।’ 

প্রসঙ্গত, ২০০৭ সালের দিকে ‘যব উই মেট’-এর শুটিং চলাকালীনই তাদের দীর্ঘদিনের সম্পর্কের ইতি ঘটেছিল। এরপর দুজনেই নিজেদের জীবনে এগিয়ে গেছেন। ২০১২ সালে অভিনেতা সাইফ আলি খানকে বিয়ে করেন কারিনা। এই দম্পতির তৈমুর ও জেহ নামে দুই পুত্রসন্তান রয়েছে। 

অন্যদিকে, ২০১৫ সালের ০৭ জুলাই মীরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ। তাদের ঘরেও মিশা নামের এক কন্যা এবং জৈন নামের এক পুত্রসন্তান রয়েছে।

এদিকে, শাহিদপত্নী মীরা রাজপুত ও কারিনাকেও সম্প্রতি একসঙ্গে দেখা গেছে। কারিনার জনপ্রিয় টক শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন মীরা। শুটিং শেষে মীরা শোয়ের কিছু ছবি শেয়ার করে কারিনাকে ধন্যবাদ জানান। জবাবে কারিনাও মীরার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন এবং মীরাকে ‘অত্যন্ত উষ্ণ ও দুর্দান্ত মানুষ’ বলে অভিহিত করেন। 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement