ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৯:০৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার মুম্বাইয়ের জুহু এলাকায় ফুটবল খেলে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। তবে অক্ষত রয়েছেন অভিনেতা। 

এ ঘটনায় তাঁর গাড়িচালক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, তিন ব্যক্তি টাইগার শ্রফের বিএমডব্লিউ গাড়ি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়েন। আহত গাড়িচালককে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে পুলিশ। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। তবে গুলি চালানোর কারণ এখনো স্পষ্ট নয়।

এদিকে, বিদেশে অবস্থানরত দুই গ্যাংস্টার অনিল পণ্ডিত ও হারমান সান্ধু সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নামে প্রকাশিত ওই পোস্টের সত্যতা এবং হামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা এখনো তদন্তসাপেক্ষ।

ঘটনার পর মহারাষ্ট্রের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আশিস শেলার টাইগার শ্রফের পরিবারের সঙ্গে কথা বলেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশ হামলার কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রেখেছে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement