ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শতাধিক অভিনয়শিল্পীকে নিয়ে একুশে টিভিতে ‘বেগমপাড়া’
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৭:১১ পিএম আপডেট: ১৮.১০.২০২৬ ৭:৩৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

পাঁচ প্রজন্মের মানুষের জীবন, সামাজিক অসংগতি ও রাজনৈতিক-আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে সাজানো ধারাবাহিক।
‎
‎দেশের অভিজ্ঞ ও নবীন অভিনয়শিল্পীদের অংশগ্রহণে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘বেগমপাড়া’। শতাধিক অভিনয়শিল্পীর সমন্বয়ে গড়ে ওঠা এই কাল্পনিক পাড়ায় উঠে আসবে মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, পারিবারিক ও সামাজিক সম্পর্কের নানা দিক। পাশাপাশি রাজনীতি, আমলাতান্ত্রিক জটিলতা এবং সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অসংগতিও তুলে ধরা হবে নাটকটিতে।
‎
‎একুশে টেলিভিশনে প্রতি সপ্তাহের সোমবার, মঙ্গলবার ও বুধবার রাত ১০টায় প্রচারিত হবে ধারাবাহিকটি।
‎
‎আলোচিত এই ধারাবাহিকের বাসিন্দাদের তালিকায় রয়েছেন বাবুল আহমেদ, আব্দুল্লাহ রানা, সফিক খান দিলু, আশরাফুল আলম সোহাগ, তুহিন চৌধুরী, সাংবাদিক তানভীর রায়হান, আমিন আজাদ, তারেক স্বপন, টুটুল চৌধুরী, কবির টুটুল, এস এম কামরুল বাহার, রাফা নাঈম, আলমগীর কবির, সাব্বির আহমেদ, শিশির সর্দার, সূর্য খান, শিমুল চৌধুরী, আফিফ, শাহ আলম সিকদার, ফেরদৌস লুৎফুল বারী, ইঞ্জিনিয়ার শামীম হোসেন, ইঞ্জিনিয়ার সেলিম রেজা, লিজা খানম, আসমা শিউলী, নাবিলা চৌধুরী, আঁখি চৌধুরী, শেখ চাঁদনী, সাদিকা মালিহা সখ, সুমাইয়া নদী, ডালিয়া জুই, সানজিদা কানিজ সান্জু, প্রিয়া, উনাইজা, আনাহিতা, তায়েবা মিশেল, ফাতেমা মৌ, শেফালী সাথী, ঐশ্বর্য, ইকে পারভেজ, নাহিদ খান, টুটুল প্রধান, রফিক মিন্টু, শামীম মোল্লা, ছড়া, শাহীন রাজ, আরাফাত হিমেল, তমা ইসলাম, লুবাবা, মুবিয়া, ঐন্দ্রিলা, সানজানা ও এ্যানি খন্দকারসহ অনেকে।
‎
‎লাবণ্য মিডিয়া হাউজের তত্ত্বাবধানে পাঁচ প্রজন্মের মানুষের বসবাস উপযোগী এই পাড়া নির্মাণ করেছেন মো. হেদায়েত উল্লাহ তুর্কী। তাঁর সহযোগী হিসেবে রয়েছেন সৈয়দ নুরুজ্জামান, রাহুল রাজু, বায়েজিদ আহমেদ, শহীন রাজ ও আশিক মাহমুদ। নির্মাণকাজের তত্ত্বাবধানে ছিলেন লাবণ্য মিডিয়া হাউজের কর্ণধার সিনথিয়া সুলতানা। ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন মুজাদ্দিদ হোসেন অনুরাগ।
‎
‎ধারাবাহিকটির পরবর্তী পর্বগুলোতে নতুন বাসিন্দা হিসেবে যুক্ত হচ্ছেন অভিনয়শিল্পী জয়িতা প্রিয়ন্তী, শেখ স্বপ্না, সেঁজুতি খন্দকার, তাবাসসুম মিথিলা, আকাশ ইসলাম, মাজহারুল ইসলাম, আহমেদ সাব্বির রোমিও, শাহীন আলম জয়, ইসমাইল হোসেন পলাশ, সোনিয়া পারভীন, কথা চৌধুরী ও মুনিয়া মুনসহ আরও অনেকে।
‎
‎‘বেগমপাড়া’র বাসিন্দাদের নিয়ে গান লিখেছেন মো. হেদায়েত উল্লাহ তুর্কী। গানটিতে সুর করার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন বেলাল আহমেদ চঞ্চল ও লিপি শর্মা। সেলিম ও তাঁর দল অভিনয়শিল্পীদের সাজসজ্জার দায়িত্বে রয়েছেন।
‎
‎ধারাবাহিকটির দৃশ্য ধারণ করেছেন জেড আই জাহিদ, সবুজ খান, রেজাউল ইসলাম ও রাবুল রাজিব। আলোক প্রক্ষেপণে ছিলেন নাহিদুল ইসলাম নূর। সম্পাদনা ও রঙের কাজ করেছেন কিশোর আল মামুন। নাটকটির কিছু অংশের দৃশ্যধারণ করা হয়েছে নীলপদ্ম শুটিং হাউজে।
‎
‎টেলিভিশনের পাশাপাশি ইউটিউব ও ফেসবুকে ধারাবাহিকটির বিভিন্ন আয়োজন ও পর্ব দর্শকদের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করছে টেকশেল, এস এম মাগুরা রিয়েল স্টেট লিমিটেড, লাবণ্য ফ্যাশনসহ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান।
‎
‎ নির্মাণকাজে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে রয়েছে টিউলিপ মাল্টিমিডিয়া ও লাবণ্য মিডিয়া হাউজ।
‎দর্শকদের অংশগ্রহণ বাড়াতে ধারাবাহিকটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে কুইজ প্রতিযোগিতা। এতে অংশ নিয়ে আকর্ষণীয় উপহার জেতার সুযোগও থাকছে।
‎
‎
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement