আজ ১৯ অক্টোবর, নতুন বন্ধু দিবস। নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া, বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা এবং সামাজিক বন্ধন দৃঢ় করার বার্তা নিয়ে দিবসটি পালিত হচ্ছে।
মানুষের জীবনে বন্ধুত্ব একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক। পরিবার ও আত্মীয়তার বাইরেও বন্ধু হয়ে ওঠেন সুখ-দুঃখের সঙ্গী। নতুন বন্ধু জীবনে নিয়ে আসতে পারেন নতুন অভিজ্ঞতা, চিন্তাভাবনা ও সম্ভাবনার দ্বার।
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ বেড়েছে। তবে বন্ধুত্বের সম্পর্ক সুন্দর ও দীর্ঘস্থায়ী করতে প্রয়োজন পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা, সততা ও আন্তরিকতা।
নতুন বন্ধু দিবস উপলক্ষে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া, ইতিবাচক সম্পর্ক তৈরি করা এবং বন্ধুত্বের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর আহ্বান জানানো হয়।
এফএস