ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বারবার হামলার পর রিয়াদের কিংডম সেন্টারে তালা!
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:১০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

‎সৌদি আরবের রাজধানী রিয়াদে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার পর কিংডম সেন্টারের অফিসগুলোতে কর্মীদের সরাসরি উপস্থিত হয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 
‎
‎রোববার (১৮ অক্টোবর) ভবনটির অফিস ব্যবস্থাপনা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মীদের বাসা থেকে কাজ করতে বলেছে।
‎
‎ফ্রান্সের বার্তা সংস্থা এএফপির বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, অফিস ব্যবস্থাপনা ই-মেইলের মাধ্যমে কর্মীদের এই নির্দেশনা দিয়েছে। ই-মেইলে সংশ্লিষ্ট সময়ের মধ্যে অফিসে উপস্থিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
‎
‎তবে অফিস কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও কিংডম সেন্টারের নিচতলায় অবস্থিত শপিং মলটি খোলা রয়েছে।
‎
‎রিয়াদের অন্যতম পরিচিত স্থাপনা কিংডম সেন্টার ৯৯ তলাবিশিষ্ট একটি বহুতল ভবন। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনায় দেশটিতে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে।
‎
‎এর আগে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর স্থাপনায় হামলা এবং রিয়াদের বিমানবন্দরকে ঘিরে হামলার খবর প্রকাশিত হয়। এসব ঘটনার পর বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ দেওয়ার খবরও সামনে এসেছে।
‎
‎পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিংডম সেন্টারের অফিসগুলোতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কবে নাগাদ স্বাভাবিকভাবে অফিস কার্যক্রম শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।
‎
‎ এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement