ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযানে ৭০ হাজার মিটার জাল জব্দ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৬:২৭ পিএম আপডেট: ১৬.১০.২০২৬ ৬:৩২ পিএম
X
Advertisement

ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে যৌথ অভিযান চালিয়েছে নৌপুলিশ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। অভিযানে ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৫ কেজি ইলিশ মাছ জব্দ এবং একজন জেলেকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট।

অভিযান চলাকালে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ৭০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় এবং একজন জেলেকে আটক করা হয়। পরে জব্দ করা কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটক জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় দুস্থ, অসহায় ও দরিদ্র শিশুদের মধ্যে বিতরণ করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট জানান, পদ্মা নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement