ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সোনারগাঁয়ে দেয়ালচাপায় কিশোরের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৮:৪৮ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মামার বাড়িতে বেড়াতে এসে দেয়ালচাপায় পিষ্ট হয়ে আরমান হোসেন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আরমান হোসেন উপজেলার সনমান্দী পশ্চিমপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সনমান্দী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মোর্শেদ ভূঁইয়ার বাড়িতে বেড়াতে এসেছিল আরমান। শুক্রবার বিকেলে ওই বাড়ির নবনির্মিত একটি দেয়াল ধসে পড়লে ভারী ইট ও সিমেন্টের নিচে চাপা পড়ে সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আরমানের মামা মোর্শেদ ভূঁইয়া জানান, তাঁর ভাগনে আরমান হোসেন সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত। দুর্গাপূজার ছুটি উপলক্ষে সে তাঁর বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার বিকেলে অসাবধানতাবশত দেয়ালটি ধসে আরমানের মাথার ওপর পড়ে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement