ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গোমস্তাপুরে বেকারি কারখানায় আগুন, ৩৫ লাখ টাকা ক্ষতি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৯:১১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আগুনে একটি বেকারি কারখানার যন্ত্রপাতি, উৎপাদিত বিস্কুট, পাউরুটি ও কাঁচামাল পুড়ে গেছে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কারখানার মালিক। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

বেকারির মালিক আব্দুস সাত্তার জানান, ভোররাতে কারখানাটিতে আগুন লাগে। এতে পুরো কারখানা পুড়ে যায়। উৎপাদিত বিস্কুট, পাউরুটি তৈরির কাঁচামাল ও বিভিন্ন যন্ত্রপাতি রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

গোমস্তাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মহাতাব মৃধা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এদিকে, শুক্রবার বিকেলে আগুনে ক্ষতিগ্রস্ত বেকারি কারখানাটি পরিদর্শন করেন এলাকার সংসদ সদস্য ড. মিজানুর রহমান। এ সময় তিনি কারখানার মালিককে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement